বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ওই গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেন।


খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।