নির্বাচন দেরি হলে সংকট বাড়বে, সুবিধা পাবে শুধু সুবিধাভোগীরা”—আমীর খসরু
জাতীয় সংসদ নির্বাচন দেরি করাতে যারা উদ্যোগী, তারা নিজেদের স্বার্থে সুবিধা আদায়ের পথ তৈরি করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, "নির্বাচন যত দেরি হবে, তত তাদের সুবিধা। কিন্তু বাংলাদেশের জন্য সেটা কোনো সুফল আনবে না। জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার না থাকলে সংকট আরও বাড়বে। কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে পরিস্থিতি। সব কিছুরই মেয়াদোত্তীর্ণের সময় আছে। এভাবে চলতে পারে না।"
সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, "যারা নির্বাচন ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায়, তারা একটি বিশেষ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তারা চায় না দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক। কারণ, সেক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা থাকবে না।"
তিনি আরও বলেন, "বিভিন্ন অজুহাতে যারা নির্বাচন আটকে রাখতে চায়, তাদেরকে কোনো বৈধতা দেয়া হয়নি। বাংলাদেশের সঠিক পথে চলা জরুরি, নইলে আবারও সংকটের মুখোমুখি হতে হবে।"
রাজনৈতিক দল গঠন করে শুধু প্রেশার গ্রুপের ভূমিকা পালন করা এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, "মৌলিক পরিবর্তন সবার কাছে একরকম নাও হতে পারে। তবে দেশের স্বার্থে সঠিক পথে চলা জরুরি।