গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপি আজ মাঠে
চলতি মাসের শুরু থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।
দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ একাধিক নেতা সামাজিক মাধ্যমে এই কর্মসূচি নিয়ে পোস্ট দেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন,
‘বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’
আরেকটি পোস্টে তিনি বলেন,
‘গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। জেলার নাম ব্যবহার করে আর কোনও বৈষম্য চলবে না। গোপালগঞ্জ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি বাংলাদেশেরই অংশ। আমরা গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করব।