বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জে রণক্ষেত্র, এনসিপির গাড়িবহরে হামলার পর ১৪৪ ধারা

গোপালগঞ্জে রণক্ষেত্র, এনসিপির গাড়িবহরে হামলার পর ১৪৪ ধারা

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে রণক্ষেত্র, এনসিপির গাড়িবহরে হামলার পর ১৪৪ ধারা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার জেরে পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জের চৌরঙ্গী মোড়ে এনসিপির গাড়িবহরে দুই পাশ থেকে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশ হামলাকারীদের পিছু হটানোর চেষ্টা করছে।


ঘটনার শুরুতেই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তারা ডিসি অফিসের দিকে চলে গেলেও দেড় ঘণ্টা পর পুনরায় এলাকায় ফিরে আসেন। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যদেরও হামলাকারীদের ঠেকাতে সক্রিয় দেখা গেছে।


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।