শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষা“আগস্ট থেকে স্কুলে ছুটি বাতিলের খবর ভিত্তিহীন”: মাউশি ও ডিপিইর স্পষ্ট ব্যাখ্যা

“আগস্ট থেকে স্কুলে ছুটি বাতিলের খবর ভিত্তিহীন”: মাউশি ও ডিপিইর স্পষ্ট ব্যাখ্যা

favicon
অনলাইন সংস্করণ
“আগস্ট থেকে স্কুলে ছুটি বাতিলের খবর ভিত্তিহীন”: মাউশি ও ডিপিইর স্পষ্ট ব্যাখ্যা

আগামী আগস্ট থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়লেও, কর্তৃপক্ষ তা সরাসরি অস্বীকার করেছে।


সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী গণমাধ্যমকে জানান, “শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের খবরটি সম্পূর্ণ ভুয়া। এ নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আগের নিয়মেই ছুটি থাকবে।”


একই মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, “শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। এটি ভিত্তিহীন একটি গুজব।”


সম্প্রতি শিক্ষার ঘাটতি পূরণের লক্ষ্যে সপ্তাহে ছয় দিন ক্লাস নেয়ার প্রস্তাব আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


তারা আরও জানিয়েছেন, এমন কোনো পরিবর্তন হলে তা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই সবাইকে জানানো হবে।