শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষাঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

favicon
অনলাইন সংস্করণ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এই রিটটি দায়ের করেন সরকারি তিতুমীর কলেজের দুই শিক্ষার্থী—আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষ। তাদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন আইনজীবী শাহ আলম অভি।

রিটে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রশাসক এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে।

আইনজীবী শাহ আলম অভি জানান, রিটে ভর্তি বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা ও বাতিল করা হবে না—এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। আগামী ১০ আগস্ট বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

তিনি আরও জানান, গত শিক্ষাবর্ষে সরকারি তিতুমীর কলেজে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ৫,৪২৭ জন শিক্ষার্থী। অথচ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১,৫১০টি আসন। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই রিট দায়ের করা হয়।