বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।


সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবারও কোটা প্রথা চালু করতে চাইছেন, যা তারা অযৌক্তিক বলে মনে করেন। বুয়েট শিক্ষার্থীদের দাবি—ডিপ্লোমা ডিগ্রিধারীরা প্রকৃত অর্থে ইঞ্জিনিয়ার নন, তাই তাদের এই দাবি গ্রহণযোগ্য নয়।


এর আগে ২০ আগস্ট রাজধানীর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তারা উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ সাত দফা দাবি উত্থাপন করেন।


বুয়েট শিক্ষার্থীরা এসব দাবিকে “অযৌক্তিক” উল্লেখ করে বলেন, পদোন্নতিতে কোটা ব্যবস্থা ফিরিয়ে আনা শিক্ষা ও প্রকৌশল খাতের মান ক্ষুণ্ণ করবে।