শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিএআই দৌড়ে এগোতে গুগল ক্লাউডে বড় বিনিয়োগ মেটার

এআই দৌড়ে এগোতে গুগল ক্লাউডে বড় বিনিয়োগ মেটার

favicon
অনলাইন সংস্করণ
এআই দৌড়ে এগোতে গুগল ক্লাউডে বড় বিনিয়োগ মেটার

মেটা গুগলের সঙ্গে ক্লাউড কম্পিউটিং খাতে ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এক বিশাল চুক্তি করেছে। বৃহস্পতিবার বিষয়টি ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে। জানা গেছে, এই চুক্তি ছয় বছরের মধ্যে বাস্তবায়িত হবে।


চুক্তির আওতায় মেটা গুগলের ডেটা সেন্টারের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিংসহ বিভিন্ন সেবা ব্যবহার করবে। যদিও এ বিষয়ে মেটা এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি এআই খাতে ব্যাপক বিনিয়োগে মনোযোগ দিচ্ছেন। ওপেনএআই ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে শীর্ষ গবেষকদের আকর্ষণ করে তিনি একটি বিশেষায়িত দল গঠন করছেন, যা তার ভাষায় “এআই সুপার ইনটেলিজেন্স” তৈরির পথে কাজ করবে।


গত মাসে আর্থিক ফলাফল প্রকাশের সময় জাকারবার্গ বলেন, “আমি সবার জন্য ব্যক্তিগত সুপার ইন্টেলিজেন্স তৈরি করতে উদগ্রীব।”


এই চুক্তি গুগল ক্লাউড ইউনিটের ইতিহাসে অন্যতম বৃহত্তম লেনদেন। অ্যালফাবেট জানিয়েছে, চলতি বছর তাদের ক্লাউড ব্যবসা থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।


অন্যদিকে, মেটা দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটি এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়িয়ে মূলধন ব্যয় ১৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে মোট মূলধন ব্যয় ৬৬ থেকে ৭২ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।


তবে বিশ্লেষক মিন্ডা স্মাইলির মতে, ভালো প্রান্তিক ফলাফল দেখালেও মেটার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ, এআই প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।


এক পোস্টে জাকারবার্গ লিখেছেন, চলতি দশকের অবশিষ্ট সময় হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এক যুগান্তকারী অধ্যায়। মেটার সর্বোচ্চ অগ্রাধিকার হলো ব্যবহারকারীদের কাছে এআই পৌঁছে দেওয়া।