শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষা২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি

favicon
অনলাইন সংস্করণ
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।


বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।


তবে যেসব শিক্ষার্থী আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে বা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষায় অংশ নেবে।