শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিঅ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বড় জয়: ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে হবে না

অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বড় জয়: ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে হবে না

favicon
অনলাইন সংস্করণ
অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বড় জয়: ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে হবে না

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত রায় দিয়েছে, টেক জায়ান্ট গুগলকে তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোম বা অ্যান্ড্রয়েড সিস্টেম বিক্রি করতে হবে না। প্রযুক্তি জগতে এটিকে গুগলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।


এর আগে অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলকে অনলাইন সার্চে অবৈধভাবে মনোপলি করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে আদালত বলেছে, গুগলকে বিক্রি বাধ্যতামূলক না হলেও প্রতিযোগিতা বাড়ানোর স্বার্থে কিছু পরিবর্তন আনতে হবে।


রায়ের নির্দেশনায় বলা হয়েছে, গুগলকে যোগ্য প্রতিদ্বন্দ্বীদের নির্দিষ্ট সার্চ ডেটা সরবরাহ করতে হবে। পাশাপাশি ক্রোম, গুগল সার্চ, গুগল অ্যাসিস্ট্যান্ট ও জেমিনি অ্যাপের ক্ষেত্রে একচেটিয়া চুক্তি করা বা বজায় রাখা থেকে বিরত থাকতে হবে।


এই চুক্তিগুলো গুগলের বড় আয়ের উৎস এবং পরিষেবাগুলোর ব্যাপক ব্যবহার নিশ্চিত করত। তবে সম্ভাব্য সমাধান হিসেবে কোম্পানি এগুলো বাতিলের প্রস্তাব দিয়েছিল, যা আদালত গ্রহণ করেছে।


মামলার বিচারক অমিত মেহতা রায়ে গুগলের প্রস্তাবিত এই সমাধানগুলো অনুমোদন করেছেন।


সূত্র: সিএনএন নিউজ