বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে জশনে জুলুছ র‌্যালীতে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে জশনে জুলুছ র‌্যালীতে পদদলিত হয়ে নিহত ২

favicon
অনলাইন সংস্করণ
চট্টগ্রামে জশনে জুলুছ র‌্যালীতে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র‌্যালীতে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যালীর সময় প্রচণ্ড গরমে মাথা ঘুরে মাটিতে পড়ে যান তারা। এ সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


এর আগে শনিবার সকালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে ঐতিহাসিক এই জশনে জুলুছ শুরু হয়। পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর নেতৃত্বে শোভাযাত্রা নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট ও জিইসি মোড় প্রদক্ষিণ করে।


শোভাযাত্রাটি শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল ও জোহরের নামাজের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।