দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলার দায়িত্ব পেল সিআইডি
প্রায় দুই মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নম্বর-০২, ৪ আগস্ট কার্যবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির নিকট হস্তান্তর করা হলো।
থানা সূত্রে জানা গেছে, সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ মামলা দায়েরের পর তদন্ত সিআইডিকে দেওয়ার দাবি জানান। মৌখিক আদেশে সিআইডি তদন্ত শুরু করলেও লিখিত অনুমোদন আসতে সময় লাগে। সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টারের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পায় সিআইডি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে দেখা গেছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।