শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় নতুন করে ৭৯ নিহত, মোট প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

গাজায় নতুন করে ৭৯ নিহত, মোট প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

favicon
অনলাইন সংস্করণ
গাজায় নতুন করে ৭৯ নিহত, মোট প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজারেরও বেশি।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একদিনে হাসপাতালে ৭৯ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।


এছাড়া, গত ২৪ ঘণ্টায় শিশুসহ চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। এর ফলে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫ জনে।