ফ্রান্সে বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষে আহত ও গ্রেফতার
সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স। দেশজুড়ে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আগের সরকারের বাজেট বাতিল, জনসেবা খাতে বরাদ্দ বাড়ানো, ধনীদের ওপর কর বৃদ্ধি এবং পেনশন সংস্কারের দাবিতে মিছিল করেন।
রাজধানী প্যারিসে বিক্ষোভ চলাকালে পুলিশ টিয়ারশেল ছোড়ে। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন এবং দেড়শোর মতো মানুষকে আটক করা হয়েছে বলে ফরাসি গণমাধ্যম জানিয়েছে।
অশান্ত পরিস্থিতি মোকাবিলায় সেদিন রাজধানীজুড়ে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন ছিল।