শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

favicon
অনলাইন সংস্করণ
সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

আফ্রিকার দেশ সুদানের দারফুরে মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজ চলাকালে দারফুরের সংঘাতপূর্ণ এল-ফাশের শহরে এ হামলা চালানো হয়। খবর—বিবিসি।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অধিকাংশ মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।


এ হামলার জন্য স্থানীয়রা দায়ী করছেন দেশটির প্যারামিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-কে। তবে এখন পর্যন্ত সংগঠনটি আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।


উল্লেখ্য, সুদানের দারফুরে গত দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটিতে সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হলো এল-ফাশের, যেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আরএসএফ।