বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশজামালপুরে প্রেমের বিয়ের ১১ মাসেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক শ্বশুর–শাশুড়ি

জামালপুরে প্রেমের বিয়ের ১১ মাসেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক শ্বশুর–শাশুড়ি

favicon
অনলাইন সংস্করণ
জামালপুরে প্রেমের বিয়ের ১১ মাসেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক শ্বশুর–শাশুড়ি

জামালপুরের মেলান্দহে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রশমিতা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায়  আসামি করে নিহতের শ্বশুর রইচ উদ্দিন ও শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।


নিহত রশমিতা মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তার স্বামী রবিন মিয়া রইচ উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে ঘরের বাঁশের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় রশমিতাকে ঝুলতে দেখেন স্বামী রবিন। পরে তিনি ঝুলন্ত অবস্থায় নামিয়ে পরিবারকে জানান। দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।


তবে নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। রশমিতার মা শিল্পী বেগম জানান , “বিয়ের পর থেকেই সংসারে ঝগড়া লেগেই থাকত যেকারণে দুই দিন আগে শ্বশুরবাড়ির লোকজন আলাদা করে দেয়। রাতে তারাই তাকে মেরে ফেলেছে এখন বলছে  আত্মহত্যা । আমার মেয়ে এমন কাজ করতে পারে না।”


তিনি আরও জানান, রাত ৩টার দিকে স্থানীয় ইউপি সদস্য ফোন করে মৃত্যুর খবর দেন। এরপর থেকে জামাই রবিন পলাতক রয়েছে ।


মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'