২০২৬ সালের জন্য তিনটি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা হাবের
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সরকারের সাথে সমন্বয় করে ২০২৬ সালের জন্য তিনটি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি হজ প্যাকেজগুলোর দাম হলো:
বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৫০ হাজার টাকা
সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা
সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা (এবার প্রথমবার ঘোষণা)
হাব জানায়, ২০২৫ সালের বেসরকারি বিশেষ প্যাকেজ ছিল ৬ লাখ ৯৯ হাজার টাকা, যা এবার ৫১ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। গত বছরের সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার ২৭ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে।
এর আগে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে। সেগুলো হলো:
বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
সুলভ প্যাকেজ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
সাশ্রয়ী প্যাকেজ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
চাঁদ দেখা সাপেক্ষে, ২৬ মে ২০২৬ অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধন চলবে ২৭ জুলাই ২০২৫ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
সূত্র: বিডি-প্রতিদিন / সালাহ উদ্দীন