রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমইসলামরবিউস সানির চাঁদ দেখা গেছে, রোববার থেকে নতুন মাস

রবিউস সানির চাঁদ দেখা গেছে, রোববার থেকে নতুন মাস

favicon
ভোরের আলো ডেস্ক:
রবিউস সানির চাঁদ দেখা গেছে, রোববার থেকে নতুন মাস

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে।


সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা এবং নতুন মাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।


দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে রবিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।


সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. কামরুজ্জামান, বায়তুল মোকাররমের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।