শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমইসলামহজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন আরাফাতের ময়দান থেকে এবারের হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, তাওহীদ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। বিকাল সোয়া ৩টায় বিশ্বব্যাপী একযোগে খুতবাটি সম্প্রচার করা হয়।

আরবি ভাষায় দেওয়া খুতবায় মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হজের পবিত্রতা বজায় রাখতে সব ধরনের ঝগড়া-বিবাদ, অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

খুতবায় বিশেষভাবে উল্লেখ করা হয়, হজ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; তাই পবিত্র এ ইবাদতের সময় রাজনৈতিক স্লোগান বা দলীয় আহ্বান থেকে দূরে থাকতে হবে। হাজিদের উত্তম আচরণ, সত্যবাদিতা এবং রাসুলুল্লাহ (সা.)–এর সুন্নাহ অনুসরণের প্রতিও গুরুত্বারোপ করা হয়।

আরাফাতের ময়দানে বিশ্বের বিভিন্ন ভাষা, বর্ণ ও দেশের লাখো মুসল্লির একত্র সমাবেশকে মুসলিম উম্মাহর ঐক্যের অনন্য প্রতীক হিসেবে তুলে ধরা হয়। খুতবায় সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকির ও ইবাদতে মনোনিবেশ করারও আহ্বান জানানো হয়।