শবেকদরের রাতে যে বিশেষ দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)
শবেকদরের রাতে বিশেষ একটি দোয়া পড়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে সেই রাতে কী দোয়া করব? রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি এ দোয়া পড়বে—
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফা‘ফু আন্নি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল। তুমি ক্ষমা করতে ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও।
(তিরমিজি, হাদিস: ৩৫১৩; ইবনে মাজাহ, হাদিস: ৩৮৫০)
শবেকদরের রাতে এই দোয়ার পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে নিজের ও সমগ্র উম্মাহর জন্য কল্যাণ কামনা করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।