২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
নতুন বছর শুরু হতে এখনও কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্দান নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুসারে, ১৪৪৮ হিজরির রমজান মাস ২০২৭ সালের প্রথম দিকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, **৮ ফেব্রুয়ারি, সোমবার** থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যেতে পারে। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে।
অন্যদিকে, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে **৮ মার্চ, সোমবার** রমজানের শেষ দিন হতে পারে এবং **৯ মার্চ, মঙ্গলবার** পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই স্থানীয়ভাবে চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার পরই তারিখ নিশ্চিত হবে।