শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিহোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ফিচার

favicon
অনলাইন সংস্করণ
হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ফিচার

সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফর্মে নতুন ফিচার যুক্ত করছে। এর ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এক চমকপ্রদ নতুন ফিচার — কভার ফটো সেট করার সুবিধা।

এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো যোগ করতে পারতেন। তবে এখন সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারটি ব্যবহারকারীদের প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করার সুযোগ দেবে। এতে প্রোফাইল আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব হবে।

 নতুন প্রাইভেসি সেটিংস যুক্ত হচ্ছে

ফিচারটির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন কে তাদের কভার ফটো দেখতে পারবে। প্রাইভেসি অপশনগুলো হলো—



Everyone: সবার জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তারাও দেখতে পারবে।



My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কন্টাক্টদের জন্য দৃশ্যমান থাকবে।



Nobody: কেউ কভার ফটো দেখতে পারবে না।



হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।