২৬ ডিসেম্বরের পর অনিবন্ধিত মোবাইল বন্ধ: বিটিআরসির ঘোষণা
বাংলাদেশে আগামী ২৬ ডিসেম্বরের পর সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। তবে এর আগেই যারা অনিবন্ধিত মোবাইল ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশন জানিয়েছে, দেশের নেটওয়ার্কে বর্তমানে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।
বিটিআরসির বার্তায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট, বৈধ বা অবৈধ, বা ডাটাবেইজে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এর মাধ্যমে ফোনগুলো সচল থাকবে এবং ব্যবহারকারীদের কোনো ঝামেলা হবে না।
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম কার্যকর হবে। ব্যবহারকারীরা চাইলে তাদের হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন। IMEI নম্বর জানতে *#06# ডায়াল করতে হবে এবং এরপর মোবাইল মেসেজে KYD লিখে ১৫ ডিজিটের IMEI নম্বর ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
NEIR সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০-এ কল করা যাবে বা *16161# ডায়াল করে সেবা নেওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ কল করে বা কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি যোগাযোগ করেও এই সেবা পাওয়া যাবে। আরও বিস্তারিত তথ্যের জন্য http://neir.btrc.gov.bd
ভিজিট করতে হবে।