বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতি২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)–এর আত্মপ্রকাশ

২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)–এর আত্মপ্রকাশ

favicon
ভোরের আলো ডেস্ক:
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)–এর আত্মপ্রকাশ

ঢাকায় ৮ ডিসেম্বর গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০টি রাজনৈতিক দল মিলে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ) নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জোটটির নেতৃত্বে আছেন জাতীয় পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।


এনডিএফ–এ যুক্ত থাকা দলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয়তাবাদী, ধর্মভিত্তিক, শ্রমিকমুখী ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক সংগঠন। এদের মধ্যে জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট ও জাতীয় সংস্কার জোটসহ আরও বেশ কয়েকটি দল রয়েছে। এছাড়া লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, মানবাধিকার পার্টি, সর্বজনীন দল, জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগও এই জোটে যুক্ত হয়েছে।


সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তারা একত্রিত হয়েছেন।