বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিতফসিল প্রস্তুতির মাঝেই সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

তফসিল প্রস্তুতির মাঝেই সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

favicon
ভোরের আলো ডেস্ক:
তফসিল প্রস্তুতির মাঝেই সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রণয়নের কাজ চলমান থাকা অবস্থায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।


জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছয় সদস্যের এই প্রতিনিধি দল তফসিল প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে কমিশনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।


এর আগে গত সপ্তাহে বিএনপি এবং এনসিপি প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠক করেছিল। একইদিন সকালে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।