শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিমোবাইল ফোন আমদানি সহজীকরণে বিটিআরসি–মোবাইল ব্যবসায়ীদের বৈঠক, তিন দফা সিদ্ধান্ত

মোবাইল ফোন আমদানি সহজীকরণে বিটিআরসি–মোবাইল ব্যবসায়ীদের বৈঠক, তিন দফা সিদ্ধান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
মোবাইল ফোন আমদানি সহজীকরণে বিটিআরসি–মোবাইল ব্যবসায়ীদের বৈঠক, তিন দফা সিদ্ধান্ত

মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিটিআরসি ভবনে এই বৈঠক হয়।


বৈঠকে মোবাইল হ্যান্ডসেট আমদানি ও ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদানের বিদ্যমান পদ্ধতি সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়—


১. স্বল্প কাগজপত্র জমা দিয়েই দ্রুত ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ পাওয়া যাবে। একই সঙ্গে ক্লোন, কপি, ব্যবহৃত বা রিফারবিসড ফোন আমদানি রোধে মূল নির্মাতা বা অনুমোদিত সরবরাহকারীর প্রত্যয়নপত্র জমা দিলেই আমদানির অনুমোদন দেওয়া হবে।


২. ক্লোন ও অবৈধ হ্যান্ডসেট ঠেকাতে আমদানি প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটিকে বিস্তারিত লিখিত প্রস্তাব দিতে আহ্বান জানিয়েছে বিটিআরসি।


৩. ব্যবসায়ীদের অনুরোধে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাজারে থাকা অবিক্রিত হ্যান্ডসেট নিয়মিতকরণের সুযোগ দেবে বিটিআরসি। নির্ধারিত ছকে তথ্য জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিটিআরসি জানিয়েছে, ‘বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪’ অনুসরণ করে বৈধভাবে আমদানি করা সব মোবাইল ফোনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।