বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা এ দাবি জানান।


সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ সৃষ্টির জন্য নয়, বরং জনমত ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে জনদুর্ভোগ কম হয়।”


অভিযোগ করেন, দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন এবং তাই দেশের স্বার্থে তার পদত্যাগ জরুরি। আন্দোলনকারীরা আরও বলেন, দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টন বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


আজ দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন হাদির এক আত্মীয়, এবং তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।