মহান বিজয় দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক
মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মহান বিজয় দিবসের সরকারি ছুটির কারণে আজ হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।”
ফেরদৌস রহমান আরও জানান, আগামীকাল বুধবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামও বলেন, বিজয় দিবসের সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কোনওরকম প্রতিবন্ধকতা ছাড়াই চলমান রয়েছে।