শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশলালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

রাজধানীর লালবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


অগ্নিকাণ্ডের শুরুতে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


এ মুহূর্তে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, পাশের একটি ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উল্লেখ্য, গোডাউনটি প্রায় ১৮–২০ বছর পুরোনো বলে জানা গেছে।


ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।