কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদের ইন্তেকাল
কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। গতকাল মধ্যরাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
পারিবারিক সূত্র জানায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন নাহিদ রিয়াসাদ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
নাহিদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।
উল্লেখ্য, নাহিদ রিয়াসাদ ব্যক্তিগতভাবে ভ্লগিং করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেন। পাশাপাশি তিনি টাইমস অব বাংলাদেশ নামের একটি গণমাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।