বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।


হাজারীবাগ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।