বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ইসমাইল ও ইমন দাশ হত্যা: প্রান্ত ও নয়নসহ ৩ জন র‍্যাবের জালে

ইসমাইল ও ইমন দাশ হত্যা: প্রান্ত ও নয়নসহ ৩ জন র‍্যাবের জালে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসমাইল ও ইমন দাশ হত্যা: প্রান্ত ও নয়নসহ ৩ জন র‍্যাবের জালে

চট্টগ্রাম নগরীর চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ড—হালিশহরের দিনমজুর ইসমাইল এবং চাঁদগাঁওয়ের ইমন দাশ হত্যা মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের আকবর শাহ ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসমাইল হত্যা মামলার আপডেট: গত ২২ অক্টোবর হালিশহরের বারুনীঘাট এলাকায় চোর সন্দেহে দিনমজুর মো. ইসমাইলকে আটকে রেখে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে একদল যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর ইসমাইলের মৃত্যু হয়। এই ঘটনায় করা মামলার ছায়া তদন্তের ধারাবাহিকতায় আজ আকবর শাহ এলাকা থেকে মামলার অন্যতম আসামি প্রান্ত দাশকে গ্রেপ্তার করে র‍্যাব।


ইমন দাশ হত্যা মামলার আপডেট: পূর্ব শত্রুতার জেরে গত ৩০ নভেম্বর চাঁদগাঁও এলাকায় ইমন দাশকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। গত ১৪ ডিসেম্বর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই মামলার প্রধান আসামি নয়ন মহাজন এবং তাঁর সহযোগী মো. নেজাম উদ্দিনকে চট্টগ্রামের হাটহাজারী ও মদনহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নয়ন মহাজনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নেজামকে গ্রেপ্তার করা সম্ভব হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।