রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিঅবশেষে জিমেইল ঠিকানা বদলানোর সুযোগ: একই অ্যাকাউন্টে মিলবে একাধিক ঠিকানা

অবশেষে জিমেইল ঠিকানা বদলানোর সুযোগ: একই অ্যাকাউন্টে মিলবে একাধিক ঠিকানা

favicon
ভোরের আলো ডেস্ক:
অবশেষে জিমেইল ঠিকানা বদলানোর সুযোগ: একই অ্যাকাউন্টে মিলবে একাধিক ঠিকানা

ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগে জিমেইল এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি মাধ্যম। তবে এত দিন একবার তৈরি করা জিমেইল ঠিকানা পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। সেই দীর্ঘদিনের সীমাবদ্ধতা দূর করতে নতুন ফিচার আনছে টেক জায়ান্ট গুগল।


নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বর্তমান গুগল অ্যাকাউন্ট অপরিবর্তিত রেখেই জিমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, নতুন করে আলাদা কোনো গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।


গুগলের অভ্যন্তরীণ নথির বরাতে জানা গেছে, নতুন ঠিকানা ব্যবহার শুরু করলেও পুরোনো জিমেইল ঠিকানাটি সক্রিয় থাকবে। ফলে একই গুগল অ্যাকাউন্টের অধীনে একাধিক ঠিকানা ব্যবহার করা যাবে এবং পুরোনো ঠিকানায় আসা ই-মেইল হারানোর আশঙ্কাও থাকবে না।


প্রাথমিকভাবে এই সুবিধা কাস্টম ডোমেইন ব্যবহারকারীদের জন্য চালু করা হলেও গুগল জানিয়েছে, ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীরাও এই ফিচার পাবেন। তবে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য এটি কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।


এদিকে ঠিকানা পরিবর্তনের সুবিধার পাশাপাশি জিমেইলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার। ‘হেল্প মি শিডিউল’ নামের এই সেবাটি গুগলের এআই প্ল্যাটফর্ম ‘জেমিনাই’ দ্বারা পরিচালিত। এটি ব্যবহারকারীর ক্যালেন্ডার ও ই-মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে মিটিং বা সভার জন্য সম্ভাব্য সময় প্রস্তাব করতে সক্ষম হবে।