রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার নির্দেশ

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার নির্দেশ

আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দেশের ক্রীড়া মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে অনুরোধ করেছেন।


এ বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার (৪ জানুয়ারি) বলেছেন, “চুপ করে বসে থাকার উপায় নেই। আমাদের কিছু প্রতিক্রিয়া দেখাতে হবে।”


তিনি এ কথা বলেন সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে।