জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফল প্রকাশ: ভিপি পদে শিবির এগিয়ে তিন কেন্দ্রে, ছাত্রদল একটিতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন এবং একটি কেন্দ্রে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। একই সঙ্গে জিএস পদে চারটি কেন্দ্রেই এবং এজিএস পদে তিনটি কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৯০ ভোটে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ পদে ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৩ ভোট। তবে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন; শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট।
লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত মো. রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১২৩ ভোটে এগিয়ে থাকলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৬২ ভোট।
নির্বাচনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।