সিইসি: আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি।
সিইসি আরও বলেন, “আপিলকারী যারা আইনি ভিত্তিতে আবেদন করছেন, তাদের বিষয়টি ন্যায়বিচার অনুযায়ী সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে আপিলকারীরা ইসিতে আসছেন। কার্যক্রম আগামীকাল শেষ হবে। এরপর ১০–১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। এর আগে গত তিন দিনে ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।