সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়সংবাদকর্মী ও পর্যবেক্ষক কার্ডে অনলাইন আবেদন ব্যবস্থা চালু করছে ইসি

সংবাদকর্মী ও পর্যবেক্ষক কার্ডে অনলাইন আবেদন ব্যবস্থা চালু করছে ইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
সংবাদকর্মী ও পর্যবেক্ষক কার্ডে অনলাইন আবেদন ব্যবস্থা চালু করছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সেগুলো পেতে আবেদন করতে হবে অনলাইনে।


ইসি জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, “আগে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডের জন্য সরাসরি ইসি বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো। এতে সময় এবং খরচ বেশি হত। এবার আমরা এই প্রক্রিয়া ডিজিটাল করেছি।”


নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে, যেখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করতে হবে। অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।


আবেদন করতে হবে ইসির জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd

-এ। আবেদনকালে অফিসের প্যাডের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড বাধ্যতামূলক।