তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজাবসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠক প্রায় এক ঘণ্টা চলেছে। সাক্ষাৎ শেষে বিকেল চারটার একটু আগে নির্বাচনী পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।