রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বভয়াবহ ঝড় ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডব: ব্রিটেনে নিহত ১, বিদ্যুৎহীন দেড় লাখ পরিবার

ভয়াবহ ঝড় ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডব: ব্রিটেনে নিহত ১, বিদ্যুৎহীন দেড় লাখ পরিবার

favicon
ভোরের আলো ডেস্ক:
ভয়াবহ ঝড় ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডব: ব্রিটেনে নিহত ১, বিদ্যুৎহীন দেড় লাখ পরিবার
ভয়াবহ শক্তিশালী ঝড় ‘স্টর্ম গরেট্টি’র প্রলয়ংকরী তাণ্ডবে ব্রিটেনের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ঝড়ে গাছ চাপা পড়ে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঝড়ের আঘাতে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির অন্তত দেড় লাখ পরিবার।

শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল, ডেভন ও আইলস অফ সিলি এলাকায় ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ঝড় ছড়িয়ে পড়ে দক্ষিণ ওয়েলস ও মিডল্যান্ডসের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১১ মাইল।

প্রবল ঝড়ো হাওয়ায় শত শত গাছ উপড়ে পড়ে, এতে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য বাড়ির ছাদ উড়ে যায়। কর্নওয়ালের একটি এলাকায় ঝড়ের সময় চলন্ত ক্যারাভানের ওপর বিশাল গাছ ভেঙে পড়লে ৫০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় জরুরি তৎপরতা জোরদার করেছে।