বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশপঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে

favicon
ভোরের আলো ডেস্ক:
পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।


এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) ৬.৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮.৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭.৩ ডিগ্রি এবং সোমবার (১২ জানুয়ারি) ৮.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, পুরো জানুয়ারিতেই শীতের তীব্রতা থাকতে পারে।