রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমশিক্ষাসহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে কোনো প্রমাণ মিলেনি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে কোনো প্রমাণ মিলেনি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে কোনো প্রমাণ মিলেনি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও, এ ধরনের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের জন্য কাজ চলছে।


ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান সোমবার (১২ জানুয়ারি) জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি।


তিনি আরও জানান, ফল প্রকাশের জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং মহাপরিচালকের (ডিজি) নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।


এছাড়া, তার নাম ও স্বাক্ষর নকল করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি কোথাও তার নামও ভুলভাবে লেখা হয়েছে। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।


উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ উঠেছিল।