শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

favicon
ভোরের আলো ডেস্ক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।


এ সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত।


এর আগে সোমবার সন্ধ্যায় ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে তার।