শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, ২০২৬ সালে অবস্থান ৯৫-এ

হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, ২০২৬ সালে অবস্থান ৯৫-এ

favicon
ভোরের আলো ডেস্ক:
হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, ২০২৬ সালে অবস্থান ৯৫-এ

বিশ্বের পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৫তম অবস্থানে রয়েছে, যেখানে ২০২৫ সালে অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ এক বছরে লাল-সবুজ পাসপোর্টের মানে সামান্য অগ্রগতি দেখা গেছে।


ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই সূচক প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। সর্বশেষ তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।


দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভারত নাইজার ও আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে ৮০তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের তিন ধাপ নিচে অর্থাৎ ৯৮তম অবস্থানে আছে পাকিস্তান। নেপাল রয়েছে বাংলাদেশের এক ধাপ নিচে, ৯৬তম অবস্থানে। পাকিস্তানের পরেই রয়েছে ইরাক ও সিরিয়ার পাসপোর্ট, আর তালিকার একেবারে শেষ অবস্থানে—১০১তম—আফগানিস্তান।


সূচকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, পাসপোর্টের দিক থেকে শীর্ষ তিনটি দেশই এশিয়ার। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া; এই দুই দেশের নাগরিকদের ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার রয়েছে।


তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের পাঁচ দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—যাদের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। আর পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ আরও চারটি দেশ।


হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য তাদের ডাটায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি বিশ্বব্যাপী পাসপোর্ট র‍্যাংকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য সূচক হিসেবে বিবেচিত।