মহেশখালী থেকে ‘আত্মগোপনে’ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী থেকে ‘আত্মগোপনে’ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।
র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং নেতা সামাদ উল্লাহ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহেশখালীতে এই পাঁচ নেতা ‘আত্মগোপনে’ ছিলেন।
তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।