বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, মামলা দায়ের

রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, মামলা দায়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, মামলা দায়ের

রাজবাড়ীতে টাকা চাওয়ার জেরে ফিলিং স্টেশনের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সদর থানায় নিহত রিপনের ছোট ভাই বাদী হয়ে এ মামলা করেন।


মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন এবং তার গাড়িচালক কামালকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তাদের আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করে।


পুলিশ জানায়, শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে রিপন সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।


এর আগে শুক্রবার ভোরে রাজবাড়ীর একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর সুজনের কাছে পাওনা টাকা চান রিপন সাহা। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সুজন গাড়ি নিয়ে চলে যেতে চাইলে রিপন তাকে বাধা দেন। এ সময় অভিযুক্তরা রিপনকে গাড়িচাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।


এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।