শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়জাতীয় নির্বাচন: আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত আসছে

জাতীয় নির্বাচন: আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত আসছে

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় নির্বাচন: আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত আসছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।


রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এই শুনানি শুরু হবে।


এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করেছে কমিশন। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে।


এদিন কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।


শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে নির্বাচন কমিশন।


উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।