শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।


প্রতিনিধি দলে জামায়াত আমিরের সঙ্গে রয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।