শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়মনোনয়ন বাণিজ্য অভিযোগে দুদক তদন্তে, মামলা করা হয়েছে ২ নেতার বিরুদ্ধে

মনোনয়ন বাণিজ্য অভিযোগে দুদক তদন্তে, মামলা করা হয়েছে ২ নেতার বিরুদ্ধে

favicon
ভোরের আলো ডেস্ক:
মনোনয়ন বাণিজ্য অভিযোগে দুদক তদন্তে, মামলা করা হয়েছে ২ নেতার বিরুদ্ধে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কি না— এই প্রশ্নে সংশ্লিষ্ট কমিটি বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।


সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যদি কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করেন, তা দুদক গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।


এদিন দুদক ১২তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পুনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে।


আক্তার হোসেন জানান, ওই নির্বাচনে পুনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পেতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। একই অপরাধে ঘুষ গ্রহণ করার কারণে পুনির উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।


এ ছাড়াও, ৩ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের প্রমাণ সংগ্রহের পর ময়মনসিংহে দায়ের করা এক মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।