সুইডিশ দূতাবাস জানাল—শেনজেন ভিসা শুধু এই ৭ দেশের জন্য প্রক্রিয়া করে
ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস সা (শেনজেন) ভিসা আবেদন নিয়ে নতুন বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, তারা শুধুমাত্র ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেন—এই সাতটি দেশের শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা করে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সুইডেন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
বার্তায় আরও বলা হয়, সুইডেন দূতাবাস এই সাতটি দেশের বাইরে অন্য কোনো দেশের জন্য বসবাসের অনুমতি বা জাতীয় ভিসা সংক্রান্ত কোনো ইস্যুতে প্রতিনিধিত্ব করে না। তাই যে কোনো অনুরূপ বিষয়ে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা মাইগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।