নির্বাচনী পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে রবিবার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
উল্লেখ্য, এর আগের দিন রবিবারই জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধরেন।